রূপগঞ্জে অবৈধভাবে দখল করা খাল উচ্ছেদ করলেন প্রশাসন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদী থেকে বম্রপূত্র নদীর সংযোগে সরকারি উকিল বাড়ি খালের অবৈধ দখলদার উচ্ছেদ করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।  ০২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌর বাজার এলাকায় এ  উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও  কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান, মোঃ রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশ উপ পরিদর্শক ফরহাদুল ইসলামসহ কাঞ্চন পৌর কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা।

অভিযান পরিচালনা শেষে কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম সাংবাদিকদের বলেন, বিগত সময়ে সরকারী খাল স্থানীয় প্রভাবশালী ও কতিপয় আবাসন কোম্পানির লোকজন কোথাও বালি ফেলে,কোথাও দোকানপাট, ঘর বাড়ি করে দখলে নিয়েছে। এতে বহু গ্রাম পানিবন্দি হয়েছিলো। জনগণের দাবী ও সরকারী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ এ খালটির অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান করছি। খালের সীমানায় যত শক্তিশালীই থাকুক তা উচ্ছেদ করা হবে। পাশাপাশি খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে।
বিগত সময়ে দখলদার থাকায় পৌরসভার ভূমিকা বিষয়ে জানতে চাইলে পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান বলেন, গত ১৫ বছর এখানে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি।  বিগত সময়ে আওয়ামীলীগের লোকজন প্রকাশ্যে খালটি দখল করে নেয়। এসব নিয়ে প্রতিবাদ করলেই বিপদে পড়তাম,কারন বিএনপি করতাম । তবুও প্রশাসনের  আইনশৃঙ্খলা সভায় এসব তুলে ধরেছি। সে সময় কোন কাজ হয়নি।   খালটি দখলমুক্ত করতে কাঞ্চন পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনায় করায় পৌরবাসী অত্যন্ত আনন্দিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে