সামরিক অভিযানে নিহত কুখ্যাত মাদক সম্রাট, মেক্সিকোজুড়ে সহিংসতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো দেশটির নিরাপত্তা বাহিনীর বিশেষ সামরিক অভিযানে নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও আল-জাজিরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) জালিস্কো প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এল মেনচোর সমর্থকদের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয় বলে জানায় কর্তৃপক্ষ।

অভিযান চলাকালে জালিস্কো প্রদেশের তাপালপা শহরে সিজেএনজি’র আরও চার সদস্য নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ বাহিনীর সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে এই অপারেশন পরিচালিত হয়। অভিযানে তথ্যগত সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশটির অন্তত আটটি প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। সিজেএনজি’র সদস্যরা বিভিন্ন শহরে গাড়িতে আগুন দেয়, সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। আল জাজিরা জানায়, অর্ধ ডজনের বেশি শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতির অবনতির কারণে কয়েকটি অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জালিস্কো ও তামাউলিপাস রাজ্যের পাশাপাশি মিচোয়াকান, গুয়েরেরো এবং নুয়েভো লিওনের কিছু এলাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের অধিকাংশ অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

৫৯ বছর বয়সী এল মেনচো একসময় মেক্সিকোর পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। পরে তিনি দেশটির অন্যতম শক্তিশালী অপরাধ চক্র গড়ে তোলেন। যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন, মেথামফেটামিন ও ফেন্টানাইল পাচারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারে তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিশ্লেষকরা বলছেন, এল মেনচোর মৃত্যু মেক্সিকোর মাদক কার্টেল জগতে বড় ধরনের ক্ষমতার লড়াই ও সহিংসতা বাড়িয়ে দিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে