সারাদেশের শিক্ষার্থী ও স্বাধীনতাকামীদের সোমবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে শেষ করার কথা জানান।
ঘোষণায় তিনি বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্বাধীনতাকামী জনগণকে শাহবাগের হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তিনি আরও বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এই লড়াই আরও কঠোর রূপ নেবে।
একই সঙ্গে তিনি রাত ১০টার মধ্যে শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান।
এর আগে রাত ৮টার দিকে ইনকিলাব মঞ্চ বিভাগীয় শহরগুলোতে চলমান অবরোধ কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেয়। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানানো হয়।