শাহজালাল বিমানবন্দরে রিসিট ছাড়া টাকা আদায়ের অভিযোগে জরিমানা ও চাকরি হতে অব্যাহতি

1
1
২৭ জুলাই, ২০২৬ ০৮:১৯:০০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সেবার বিপরীতে রিসিট ছাড়া টাকা নেওয়ার অভিযোগে এক লাগেজ র‍্যাপিং কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার সব পাস জব্দ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি জানান, বিমানবন্দরে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্যে যাত্রীদের সেবা দিয়ে থাকে। এর মধ্যে লাগেজ র‍্যাপিং সেবার জন্য বিএমইটি কার্ডধারী প্রবাসী কর্মীদের প্রতিটি লাগেজে ১০০ টাকা এবং অন্য যাত্রীদের জন্য ৩০০ টাকা নির্ধারিত রয়েছে।

তবে সম্প্রতি কিছু ক্ষেত্রে যাত্রীদের লাগেজ র‍্যাপিং করে রিসিট না দেওয়ার অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে বিএমইটি কার্ডধারী প্রবাসীদের কাছ থেকে রিসিট ছাড়া টাকা নেওয়ার বিষয়টি নজরে আসে।

এ ঘটনায় গোপনে নজরদারি চালিয়ে এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি রিসিট ছাড়া টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলে তাকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এর আগেও ওই কর্মীকে সতর্ক করা হয়েছিল। পুনরায় একই অপরাধ করায় তার সব পাস জব্দ করা হয়েছে এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, রিসিট ছাড়া কোনো সেবা গ্রহণ করলে পরবর্তীতে অভিযোগ বা সমস্যার ক্ষেত্রে যাত্রীরা প্রমাণের সংকটে পড়তে পারেন। তাই নির্ধারিত মূল্যের বিনিময়ে সেবা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রিসিট সংগ্রহ করতে হবে।

বিমানবন্দরের যাত্রীসেবা নিশ্চিত করতে বর্তমানে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পালাক্রমে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

যাত্রীদের অভিযোগ বা মতামত জানানোর জন্য বিমানবন্দর হটলাইন ১৩৬০০, প্রবাসবন্ধু কল সেন্টার ১৬১৩৫ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৪০৫০৬০৩ দেওয়া হয়েছে।

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু