শাহজালাল ফার্টিলাইজারের অর্থ আত্মসাৎ: ইকবালের ১২ ফ্ল্যাটসহ ২৫ কোটি টাকার সম্পদ জব্দ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সিলেটের শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থে কেনা বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ঢাকায় ১২টি ফ্ল্যাট, জমি, জমির শেয়ার ও ব্যাংকে থাকা অর্থ। এসব সম্পদের আনুমানিক মূল্য কমপক্ষে ২৫ কোটি টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের সাবেক হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল ও রসিদ জমা দিয়ে বিসিআইসির বিপুল অর্থ আত্মসাৎ করেন। আত্মসাৎ করা অর্থ দিয়ে তিনি নিজের নামে ও স্ত্রী হালিমা আক্তারের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি কেনার প্রমাণ পাওয়ায় আদালতের নির্দেশে এসব সম্পত্তি জব্দ করা হয়েছে।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে ২৩ দশমিক ৫ কাঠা জমি, ১১টি জমির শেয়ার (মোট ৩৯২ দশমিক ৭৩২৩ অযুতাংশ), এবং ১২টি ফ্ল্যাট। ফ্ল্যাটগুলোর দলিল মূল্য ৮ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৫৯০ টাকা হলেও বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। পাশাপাশি তিনটি ব্যাংক হিসাবে থাকা ৩০ লাখ ৬৫ হাজার ৮৫২ টাকা জব্দ করা হয়েছে।

তদন্তে জানা যায়, ২০০৫ সালে শাহজালাল সার কারখানায় সহকারী হিসাবরক্ষক হিসেবে চাকরি শুরু করেন ইকবাল। পরে তিনি হিসাব বিভাগের প্রধান হন। ১৪ বছরের চাকরিজীবনে তিনি ঢাকায় একাধিক ফ্ল্যাট, দুটি ডিপার্টমেন্টাল স্টোর এবং ঢাকা, গাজীপুর ও বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের মালিক হন। অর্থ আত্মসাতের অভিযোগে প্রায় পাঁচ বছর আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ ঘটনায় ২০২৩ সালের ২৬ এপ্রিল সিআইডি বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে। মামলার এজাহারে বলা হয়, ইকবাল ভুয়া বিল ও রসিদের মাধ্যমে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প থেকে ৩৮ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৮৫১ টাকা আত্মসাৎ করেন। এসব ভুয়া বিল তৈরি করা হয় তার স্ত্রী হালিমা আক্তারের মালিকানাধীন টিআই ইন্টারন্যাশনাল ও নুসরাত ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানের নামে।

এর আগে, ২০২২ সালের জুনে র‍্যাব ইকবাল ও তার স্ত্রীকে গ্রেফতার করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। পরে সেই অভিযোগের সূত্র ধরে সিআইডি মানিলন্ডারিং অনুসন্ধান শুরু করে।

মামলার তদন্তকালে ঢাকার রমনা ও এয়ারপোর্ট এলাকায় ছয়টি ফ্ল্যাট, ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহে ৩০৪ শতাংশ জমি জব্দ করা হয়। বিআরটিএর তথ্য অনুযায়ী, ইকবাল ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৯১টি যানবাহনের নিবন্ধন রয়েছে। এর মধ্যে ২১টি মিনিবাস ও দুটি হাইচ জব্দ করা হয়েছে।

আদালতের নির্দেশে জব্দকৃত ২১টি মিনিবাস বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভাড়ায় ব্যবহৃত হচ্ছে। এসব যানবাহন থেকে এ পর্যন্ত ৫৩ লাখ ৮০ হাজার ৩৩৫ টাকা আয় হয়েছে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়