শাওনকে নিয়ে পুরস্কার ঘোষণায় তীব্র বিতর্ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আম্মার অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনকে লক্ষ্য করে সহিংসতাকে উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি শাওনকে জুতা দিয়ে আঘাত করলে এক লাখ টাকা এবং আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের হলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিজের পোস্টে সালাহ উদ্দীন আম্মার লেখেন, শাওনকে যে জুতা দিয়ে আঘাত করতে পারবে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের করতে পারলে দুই লাখ টাকা দেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনাকে ‘মব উসকানি’ বললে সংশ্লিষ্ট ব্যক্তিকেও মারধরের হুমকি দেন তিনি।

এর আগে একই দিন মেহের আফরোজ শাওন নিজের ফেসবুক অ্যাকাউন্টে জুলাই মাসকে ঘিরে একটি পোস্ট প্রকাশ করেন। সেই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতেই সালাহ উদ্দীন আম্মার ওই পোস্ট দেন।

নিজের পোস্টে শাওন লেখেন, গত এক বছরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ‘জুলাই’ শব্দটি দেখতে পেয়েছেন। শুরুতে তিনি এটিকে কোনো একটি সাময়িক প্রবণতা ভেবেছিলেন। পরে লক্ষ্য করেন, বছরের বিভিন্ন সময়েই অনেকে শব্দটি ব্যবহার করছেন। তিনি আরও লেখেন, মানুষের বিভিন্ন মানসিক অবস্থায়ও এই শব্দটি ব্যবহার করা যায়। পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, যেহেতু দিনটি ছিল পহেলা জুলাই, তাই তিনিও ‘জুলাই’ লিখেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি