শবে বরাত উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতকে মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।
বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'পবিত্র শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অসাধারণ সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করে থাকেন। এ কারণেই এ রাতকে সৌভাগ্যময় রজনী হিসেবে বিশ্বাস করা হয়।'
তিনি আরও বলেন, 'এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মসমালোচনার মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জন সম্ভব।'
প্রধান উপদেষ্টা বলেন, 'আসুন, পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।'
বার্তার শেষাংশে তিনি বলেন, 'সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং হেফাজত করেন।'