ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে: এহসানুল মাহবুব জুবায়ের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, হ্যাকাররা সেখান থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। এ ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জুবায়ের বলেন, 'আমাদের মনে হচ্ছে, এই হ্যাকিং কয়েকদিন ধরে পরিকল্পনা করা হয়েছিল। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। যারা তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি দিয়েছে, তাদেরই এই ঘটনায় সংশ্লিষ্ট থাকার আশঙ্কা রয়েছে।'

তিনি আরও বলেন, 'দায় সারতে একদল লোক এই কর্মসূচি দিয়েছে। আমরা ধারণা করছি, তাদের সাইবার টিম এই হ্যাকিং ঘটিয়েছে।'

জুবায়ের জানান, ঘটনার পরই থানায় জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

একদল ব্যক্তি জামায়াতকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এই চক্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, 'এ বিষয়ে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হবে।'

এর আগে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। কিছুক্ষণ পর সেখান থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম দ্রুত অ্যাকাউন্ট উদ্ধারের কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর তা পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

সিরাজুল ইসলাম জানান, দ্রুত বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়। এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া