শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাঁওতাবাজি : ইশরাক হোসেন

সদ্য সংবাদ ডেস্ক
২ আগস্ট, ২০২৬ ০০:৪৭:৩৪
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দায় নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘শুধু দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন, যা একটি রাজনৈতিক ভাঁওতাবাজি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল। তারা গণতন্ত্রের চর্চা না করে ফ্যাসিজমের দিকে ধাবিত হয়েছিল। মুক্তিযুদ্ধকে বিক্রি করে এবং এক ব্যক্তির পূজার মাধ্যমে তারা ক্ষমতায় টিকে ছিল।

জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বেই আওয়ামী পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে কাপুরুষতার পরিচয় দিয়েছে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর আওয়ামী লীগ সামাজিকভাবে গা-ঢাকা দিলেও তাদের দোসররা এখনো প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনে অবস্থান করছে। তবে জুলাই গণহত্যার দায়ে রাজনীতিতে তাদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই।’ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে গণ-অভ্যুত্থানের সব পক্ষকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘জুলাই অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন ছিল না, এটি ছিল ফ্যাসিবাদীব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের ফসল। শেখ হাসিনার সম্মতিতে সংঘটিত এই গণহত্যার নিষ্ঠুরতা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে।’ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাগবিতণ্ডা এড়িয়ে ঐক্য বজায় রাখার তাগিদ দেন তিনি।

‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় গণবিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিক দল জয়লাভ করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, মাইদুর রহমান রুবেল ও জাকির হোসেন লিটন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু