শিক্ষিকার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ, বিচারের দাবিতে ফোকলোর বিভাগে তালা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ফোকলোর বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ এনে সুষ্ঠু বিচার দাবিতে বিভাগের মূল ফটকে তালা দিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিভাগের মূল ফটকে “চুরির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভাগ তালাবদ্ধ করা হলো” শিরোনামে একটি পোস্টার ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফোকলোর বিভাগে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফোকলোর বিভাগের ঐ শিক্ষিকার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে চার দফা দাবিনামা সংযুক্ত একটি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জমা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের চার দফা দাবি

১. স্বচ্ছ তদন্ত কমিটি গঠন: অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. দৃষ্টান্তমূলক শাস্তি: অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমালা ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. একাডেমিক কার্যক্রম স্থগিতের সতর্কতা: ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকার অধীনে কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার ঘোষণা।
৪. শিক্ষার্থীদের নিরাপত্তা: ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন, সে জন্য নিরাপদ একাডেমিক পরিবেশ নিশ্চিত করা।

স্নাতকোত্তর ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান রিমা বলেন, “সেমিস্টার পরীক্ষার সময় বিভাগের ভেতরে রাখা ব্যাগ থেকে টাকা হারায়। পরে বিভাগীয় পিকনিকে গিয়েও একইভাবে অর্থ চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে তল্লাশিতে অভিযুক্ত শিক্ষিকার কাছ থেকে অর্থ উদ্ধার করা হয়। তাই আমরা শাস্তির দাবি জানাচ্ছি।”

একই বর্ষের শিক্ষার্থী তকিব হাসান বলেন, “আমরা অভিযোগ নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করলে তিনি প্রক্টরের কাছে পাঠানোর আশ্বাস দেন। কিন্তু পরে বিভাগীয় পর্যায়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘসূত্রতার কারণে বাধ্য হয়ে আমরা বিভাগে তালা দিয়েছি। দ্রুত সমাধান চাই।”

এ বিষয়ে ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দিল আফরোজ বলেন, “অভিযোগ এসেছে—এটি সত্য। তবে বিষয়টি বিভাগের এখতিয়ারভুক্ত নয়। নিয়ম অনুযায়ী অভিযোগ প্রথমে ডিনের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় এগোবে। অভিযুক্ত শিক্ষিকা অভিযোগ অস্বীকার করেছেন।”

অভিযুক্ত শিক্ষিকা বলেন,“আমি বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত। আজ আমার ক্লাস নেওয়ার কথা ছিল, নিতে পারিনি। আমি স্থির হয়ে নিজেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জনি জানান, “বিভাগ তালাবদ্ধ থাকায় শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে