ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
শোকবার্তায় তারেক রহমান মরহুম শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই দুঃসময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।