সিদ্ধিরগঞ্জ আদমজী বিহারী কলোনীতে যৌথ বাহিনীর অভিযান, আটক ২ নারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী বিহারী কলোনী এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারীকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১৮ জুন) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আফসান।

অভিযানে উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে—গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, ৪টি রামদা, সেনাবাহিনীর একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা।

অভিযানে আটক করা হয়েছে মোছা. ফারজানা আক্তার (৩০) ও আয়শা বেগম (৫০) কে। তবে অভিযানের সময় মো. নাদিম নামে এক আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, “আটককৃত দুই নারীর বসতঘরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি