সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫



নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকায় ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করেছে তার স্বামী বিল্লাল হোসেন (৩২)। ঘটনার পরপরই ঘাতক স্বামীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৬ জুলাই) রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। এর আগে শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, নিহত ইতি আক্তার ও তার স্বামী বিল্লাল সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইবরাহিম মিয়ার চারতলা বাড়ির একটি ভাড়া কক্ষে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে ঘাতক স্বামী বিল্লাল তার স্ত্রীকে রুটি বানানোর বেলুন দিয়ে পিটিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই রাত ১১টার দিকে ভবনের তৃতীয় তলার এক ভাড়াটিয়া চিৎকার শুনে এগিয়ে গেলে ইতি আক্তারের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামী বিল্লালকে গ্রেপ্তার করে এবং গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ওসি শাহীনুর আলম বলেন, ঘাতক স্বামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও নির্মম। প্রতিবেশীদের সহযোগিতায় আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে