সিমাগো র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৯ম স্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান Scimago Institutions Rankings ২০২৬ সালের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের মোট ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে ৫ হাজার ৪৯১টি বিশ্ববিদ্যালয়। এ তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯৬৪তম এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম অবস্থানে রয়েছে।

সিমাগো ইনস্টিটিউশন র‌্যাঙ্কিংয়ের ওয়েবসাইট অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবস্থান করছে নবম স্থানে।

উল্লেখ্য, ২০২৫ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম এবং ২০২৪ সালে ছিল ৮ম। অর্থাৎ ২০২৫ সালে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও ২০২৬ সালে ১৪ ধাপ এগিয়ে আবারও শীর্ষ দশে ফিরে এসেছে বিশ্ববিদ্যালয়টি।

সিমাগো র‌্যাঙ্কিং গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব—এই তিনটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হয়। সার্বিক মূল্যায়নে গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান— গবেষণা সূচকে: ৫ম, সামাজিক প্রভাব সূচকে: ২২তম, উদ্ভাবন সূচকে: ৩৪তম

এই তিনটি সূচকের সমন্বয়ে সার্বিকভাবে দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯ম। তুলনামূলকভাবে ২০২৫ সালে এসব সূচকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল যথাক্রমে ২৩তম, ২৩তম ও ৩৮তম। ফলে চলতি বছরে প্রতিটি সূচকেই অগ্রগতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

সিমাগো র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী বাংলাদেশের শীর্ষ দশ বিশ্ববিদ্যালয় হলো— মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে