সীমানা পুনঃনির্ধারণে আপত্তি জানিয়ে খোরশেদের আবেদন
সীমানা পুনঃনির্ধারণে আপত্তি জানিয়ে খোরশেদের আবেদন
A
Admin
নারায়ণগঞ্জে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার ২০৮ নারায়ণগঞ্জ -৫ ও ২০৬ নারায়ণগঞ্জ -৩ আসনের সীমানা নির্ধারণের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন এ আসনের বিগত নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়নের জন্য মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বৃহস্পতিবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এই চিঠি তুলে দেন তিনি।
চিঠিতে তিনি জানান, সংসদীয় আসন ২০৮, নারায়নগঞ্জ-৫ আসনে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বিনীত নিবেদন করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর দফা (১) এর উপ-দফা (গ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৮ এর উপধারা (১)(খ) অনুযায়ী জাতীয় সংসদ-সদস্যের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিষয় উল্লিখিত নির্বাচনী এলাকাসমূহের সীমানা পুনঃনির্ধারণ করা হয়।
উপর্যুক্ত আইনের ধারা ৬ এর উপধারা (২) অনুসারে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখণ্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজনকে কথা বিবেচনায় রাখার কথা থাকলেও “২০৮ নারায়ণগঞ্জ – ৫” এর সীমানা নির্ধারণের ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট লঙ্গন করা হয়েছে।
প্রকৃত পক্ষে নারায়ণগঞ্জ - ৫ আসনটি সদর থানার ২টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১৭ টি ওয়ার্ড এবং বন্দর থানা/উপজেলার ৫ টি ইউনিয়ন নিয়ে ঘটিত। স্বাধীনতার পর হতে সকল নির্বাচনে আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় বন্দর থানার ৫ টি ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ড এলাকা একত্রে ছিল। আঞ্চলিক ভাবে বন্দর উপজেলাটির পশ্চিমে শীতলক্ষ্যা নদী এবং পূর্বে ব্রক্ষ্মপুত্র নদী দ্বারা অখণ্ডিত ও আবদ্ধ। প্রশাসনিক ভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯-২৭ নং ওয়ার্ড এবং বন্দর উপজেলা ৫টি ইউনিয়ন একটি প্রশাসনিক থানার অন্তর্গত। এমতাবস্থায় বন্দর থানার ৫ টি ইউনিয়ন নারায়ণগঞ্জ-৩ আসনের সাথে অন্তর্ভুক্ত করে সীমানা নির্ধারণ করা হলে প্রশাসনিক ও নির্বাচনি সুব্যবস্থা নষ্ট হবে এবং জনগনের ভোগান্তি বাড়বে।
তাছাড়া নারায়ণগঞ্জ-৫ আসন ভুক্ত একটি পুরাতন এবং ঐতিহাসিক জনপথ বন্দর উপজেলার অখণ্ডতা বিনষ্ট হয় যা প্রকাশিত বিজ্ঞপ্তির সীমানা পুনঃনির্ধারণে অনুসরণীয় পদ্ধতির ঘ, ঙ, ছ, জ, ঞ, ট ক্রমিকের সুস্পষ্ট লঙ্গন। তাই প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে বন্দর থানাকে অখণ্ড রেখে নির্বাচনি সুব্যবস্থা, জনগণের সেবা নিশ্চিতকল্পে, বন্দর থানার ৫ টি ইউনিয়ন তথা উপজেলাকে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত রাখার আবেদন করছি।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
এহসানুল হকের আপত্তিকর ভিডিও ভাইরাল
২২ সেপ্টেম্বর, ২০২৬
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ কৃষক দলের সেক্রেটারি ফয়সালের বিরুদ্ধে
২২ সেপ্টেম্বর, ২০২৬
পুলিশ ও জামায়াতকে দায়ী করে ভিডিও পোস্ট, পরে মুছে দিলেন ছাত্রদল নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬
৩০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামে এক মাদক কারবারি গ্রেপ্তার
২২ সেপ্টেম্বর, ২০২৬
‘তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই’, পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার
২২ সেপ্টেম্বর, ২০২৬
-
আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত
-
ইমরান খানের মুক্তি দাবিতে পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচির ডাক
-
এহসানুল হকের আপত্তিকর ভিডিও ভাইরাল
-
শোকজ করা হলো ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে
-
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ কৃষক দলের সেক্রেটারি ফয়সালের বিরুদ্ধে
-
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী
-
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান
-
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
-
চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
-
জাতিসংঘের ওপর আস্থা নেই: অধিবেশনে গিয়ে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী