সিটি লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যু : স্বজনদের আহাজারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জ শহরের সিটি লাইফ হাসপাতালে জন্ম নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক নবজাতকের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে।

রবিবার (১ জুন) দুপুর ১২টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় নবজাতকটি। শিশুর বাবা দিপু জানান, জন্মের সময় তার সন্তান সুস্থ ছিল। কান্না করছিলো এবং খাওয়াও নিচ্ছিলো। তবে কিছুক্ষণ পর শিশুটি মায়ের বুকের দুধ খেতে চাইছিল না।

এ অবস্থায় সিজার পরিচালনাকারী চিকিৎসক লাবনী আক্তার স্যালাইন দেওয়ার পরামর্শ দেন। এরপর এক অনভিজ্ঞ নার্স স্যালাইন দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে নবজাতকের বুক ধড়ফড় করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শিশুর দেহ নীল হয়ে আসে এবং মৃত্যু হয় বলে অভিযোগ করেন দিপু।

শিশুটির বাবা আরও জানান, ঘটনার পর হাসপাতালে কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের পাশে দাঁড়ায়নি। বরং পরিস্থিতি সামাল দিতে গড়িমসি করে।

দিপুর বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আলীনগর এলাকায়।

এ বিষয়ে সিটি লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি