কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট জব্দ, আটক ২

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১৭:৩৯:৩৪
ছবি: সংগৃহীত

জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে একটি রোবট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রোবটটির ১৬ বছর বয়সী মালিক এবং তাঁর ১৯ বছর বয়সী এক সঙ্গীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় তাঁরা রোবটটির কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার মধ্যরাতের কাছাকাছি কোলোন শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় বন্ধুদের সঙ্গে ছিলেন কিশোরীটি। অভিযোগ, প্রায় ১২০ সেন্টিমিটার উচ্চতার রোবটটি পেছন দিক থেকে তাঁর কাছে গিয়ে শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে এবং নিতম্বে স্পর্শ করে। এতে ভয় পেয়ে চিৎকার করে সরে যান তিনি।

ঘটনার পর জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে সন্দেহভাজন দুই তরুণকে খুঁজে পাওয়া যায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক সেটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে রোবটটি উদ্ধার করা হয়।

তদন্তের অংশ হিসেবে রোবটটি এবং সন্দেহভাজনদের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনার সময় কেউ দূর থেকে রোবটটির গতিবিধি নিয়ন্ত্রণ করেছিলেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

জব্দ করা রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট দেখা গেছে বলে পুলিশের প্রকাশিত ছবিতে উঠে এসেছে।

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে সতর্ক করেছে পুলিশ। তাদের বক্তব্য, কিছু মন্তব্য আপত্তিকর সীমা ছাড়িয়ে যেতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়তে পারে।

তবে রোবটটির নড়াচড়া ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার দায় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. সাবেক এমপি মনসুর গ্রেপ্তার সদ্য. ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সদ্য. মোদি ভারতে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে সদ্য. টিকটকের জীবনযাপনে আকৃষ্ট হয়ে স্কুল পালিয়ে উধাও ৪ ছাত্রী, উদ্ধার করল পুলিশ সদ্য. মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট সদ্য. সেনাবাহিনী ছাড়াই মাঠে থাকবে তিনগুণ ফোর্স: নির্বাচন কমিশনার সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. সাবেক এমপি মনসুর গ্রেপ্তার সদ্য. ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সদ্য. মোদি ভারতে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে সদ্য. টিকটকের জীবনযাপনে আকৃষ্ট হয়ে স্কুল পালিয়ে উধাও ৪ ছাত্রী, উদ্ধার করল পুলিশ সদ্য. মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট সদ্য. সেনাবাহিনী ছাড়াই মাঠে থাকবে তিনগুণ ফোর্স: নির্বাচন কমিশনার