সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য অনুদানের আহ্বান আখতার হোসেনের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তার আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।

তিনি বলেন, ‘আসনের মানুষ আমাকে আপন করে নিয়েছেন। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এবার আপনারা যেকোনো পরিমাণ অনুদান এবং সহযোগিতা দিলে আমি দেশের জন্য আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারব।’

আখতার হোসেন আরও জানান, লিফলেট, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, মিছিল ও উঠান বৈঠকসহ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি এবং নতুন আইডিয়ার মাধ্যমে সমর্থকেরা তাকে সহায়তা করতে পারবেন। তিনি সবার কাছে দশ টাকা দিয়েই সাহায্য শুরু করার আহ্বান জানিয়েছেন।

আর্থিক সহায়তার জন্য তিনি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। আখতার হোসেন নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় সবাইকে সহযোগিতা ও দোয়ার জন্য অনুরোধ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি