সোনারগাঁয়ে আপন চাচা ও ফুফাতো ভাইদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় যুবক নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে আপন চাচা ও ফুফাতো ভাইদের হামলায় আহত হওয়ার ১মাস পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির(২৫) নামের এক বাস চালক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলাধিন সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের টানপাড়া এলাকায়।

নিহত যুবক সাব্বির টানপাড়া এলাকার আরজু মিয়ার ছেলে এবং তিনি দুই সন্তানের জনক।

নিহতের স্বজনরা জানান, আপন চাচা শহিদুল্লা সহ ফুফাতো ভাই জহিরুল,এমরান,আকাশ,ইমন এবং ফুফু পারভিন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে সাব্বিরের হাত ও পা ভেঙে দেয় এবং রক্তাক্ত জখম করে। আহত সাব্বির গত ১মাস যাবত ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।
টাকার অভাবে চিকিৎসা করতে কষ্টসাধ্য হওয়ায় গতকাল শুক্রবার তাকে বাড়ীতে নিয়ে আসলে বিকেলে সাব্বির মারা যায়।

পরে ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত চাচা শহিদুল্লাহ গংরা এলাকার কিছু মানুষকে ম্যানেজ করে নিহতের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে লাশের গোসল সম্পন্ন করে জানাজার মাঠে নিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খান বলেন, এই ঘটনায় আগে একটি অভিযোগ ছিল, যেহেতু চিকিৎসাধীন অবস্থায় ঘটনার প্রায় এক মাস পর সে মারা গেছে সুতরাং আজকে তার মৃতদেহের ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলার হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী