স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে স্পিকারের সরকারি বাসভবন ও জাতীয় সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পিকারের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর গাড়িবহর মোতায়েন করা হয়েছে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল প্রস্তুত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার দুপুরের পর থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থায় পরিবর্তন আনা হয়।

বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে এসএসএফের প্রটোকল বহরের গাড়ি এবং রাষ্ট্রপতির ব্যবহারের জন্য নির্ধারিত একটি গাড়ি জাতীয় সংসদ ভবনে পৌঁছায়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি গাড়ি প্রস্তুত রাখা হয়। এছাড়া এসএসএফের আরও কয়েকটি গাড়িও সেখানে দেখা যায়।

এর আগে, গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই থাইল্যান্ডে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারী বর্ষণ ও বন্যায় ব্যাংককে জরুরি অবস্থা জারি সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারী বর্ষণ ও বন্যায় ব্যাংককে জরুরি অবস্থা জারি সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী