খেলাধুলা
নরওয়ের রূপকথার ইতি, সেমিফাইনালে ইংল্যান্ড
চলতি ফুটবল বিশ্বকাপে নাটকীয় এক লড়াইয়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের জোড়া গোলে নিশ্চিত হয় ইংলিশদের জয়। ম্যাচের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের দুর্দান্ত শটে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের বাড়ানো বলে দারুণ ফিনিশে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহ্যাম।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেইমারের
নরওয়ের বিপক্ষে হারের পর ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সঙ্গে জাতীয় দলের জার্সিতেও ইতি টানার ঘোষণা দিয়েছেন নেইমার। অনেক দিন ধরেই ধারণা করা হচ্ছিল, এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ আসর। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর নিজেই সেই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।
নরওয়ে নামের বাধা, ইতিহাসে একবারও জিততে পারেনি ব্রাজিল
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার কঠিন এক চ্যালেঞ্জ। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় প্রতিপক্ষ নরওয়ে—যে দলের বিপক্ষে ইতিহাসে এখনো কোনো জয় নেই সেলেসাওদের। নকআউট পর্বে দুই দলের প্রথম সাক্ষাতের আগে তাই অতীতের পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম ম্যাচটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে। শেষ বত্রিশে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। একই ব্যবধানে আইভরি কোস্টকে বিদায় করে পরের পর্বে উঠেছে নরওয়েও। আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটে জায়গা নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
মাক আলিস্তারের গোলে লিড, নতুন ইতিহাস গড়লেন মেসি
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটেই লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সিস মাক আলিস্তার। এর আগে নবম মিনিটেই গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। ডান দিক থেকে ভেতরে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন মাক আলিস্তারের উদ্দেশে। লিভারপুলের এই মিডফিল্ডারের জোরালো শট নিকো এলভেদির গায়ে লেগে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত হয় সুইজারল্যান্ড।
৪০ বছরের অপেক্ষার অবসান, ইকুয়েডরকে হারিয়ে শেষ ১৬-তে মেক্সিকো
ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। তবে মাঠে নামার পর সময় নষ্ট করেনি স্বাগতিক মেক্সিকো। প্রথমার্ধেই দুই গোল করে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছরের নকআউট-অভিশাপও কাটাল মেক্সিকো। ১৯৮৬ বিশ্বকাপে শেষ ষোলোয় বুলগেরিয়াকে হারানোর পর নকআউট পর্বে টানা সাত ম্যাচে পরাজিত হয়েছিল দলটি। ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের প্রতিবারই শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই হতাশার অবসান ঘটাল স্বাগতিকরা।
বেলিংহামে ফিরল ম্যারাডোনার কীর্তি
বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুই ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক জুড বেলিংহাম। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর পর এবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন ২৩ বছর বয়সী এই তারকা। একই সঙ্গে ফিরিয়ে এনেছেন দিয়েগো ম্যারাডোনার চার দশক আগের এক অনন্য কীর্তির স্মৃতি।
খেলা শেষে জাপানিরা স্টেডিয়াম পরিষ্কর করেন
মাঠের ফুটবল উপহার দিল চরম উত্তেজনা আর রোমাঞ্চ। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজতেই টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের গ্যালারি সাক্ষী হলো সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যের। ফুটবল বিশ্বের চিরচেনা সেই রূপ নম্রতা আর শৃঙ্খলার অনন্য নজির গড়ে আরও একবার বিশ্ববাসীর হৃদয় জয় করে নিলেন জাপানি সমর্থকরা।
হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়
আর্লিং হলান্ডের দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোর লড়াইয়ে ২-১ গোলে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলই করেন হলান্ড। শেষ দিকে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে নরওয়ে। আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ডদের নেতৃত্বে তারা ধৈর্য ধরে আক্রমণ সাজাতে থাকে। অন্যদিকে সুযোগ পেয়েও একের পর এক গোলের সুযোগ নষ্ট করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
কোচের যে সিদ্ধান্তের কারণে ভাইকিং ঝড়ে বিধ্বস্ত ব্রাজিল
বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। ম্যাচ শেষে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে ‘ভাইকিং রো’ উদ্যাপনে মেতে ওঠেন নরওয়ের ফুটবলাররা। গ্রুপ পর্ব থেকেই তাদের এই ব্যতিক্রমী উদ্যাপন ফুটবলপ্রেমীদের নজর কাড়লেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় জানিয়ে সেই উৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় এবং ১৯৮২ সালে দ্বিতীয় গ্রুপ পর্বে থেমে যাওয়ার হতাশা তারা অনেক আগেই পেছনে ফেলেছিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর টানা ছয়টি আসরে শিরোপার দেখা পায়নি সেলেসাওরা। এর মধ্যে একবার সেমিফাইনাল ও চারবার কোয়ার্টার ফাইনালে উঠলেও এবার তাদের যাত্রা থেমে গেল শেষ ষোলোতেই।
একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি
কুরাসাওয়ের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল জার্মানি। তবে আইভরি কোস্টের বিপক্ষে তেমন সহজ ছিল না পথচলা। কঠিন লড়াইয়ের পর পাওয়া সেই মূল্যবান জয়েই এক যুগ পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নতুন উদ্বেগে রয়েছে আর্জেন্টিনা শিবির। দলের ডানপ্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় গনসালো মন্টিয়েল একটি হলুদ কার্ড নিয়ে খেলছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি আরেকটি হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচে অংশ নিতে পারবেন না।
গোল্ডেন বুটে মেসি-এমবাপ্পে-হলান্ড ত্রিমুখী লড়াই জমে উঠেছে
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। টুর্নামেন্টের এ পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে যৌথভাবে অবস্থান করছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড। বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিন তারকা ফুটবলারের এমন সমানতালে গোলের দৌড় বিরল ঘটনা। তিনজনই এখন পর্যন্ত সাতটি করে গোল করেছেন। ফলে শেষ কয়েকটি ম্যাচে কে সবার ওপরে উঠে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতবেন, তা নিয়েই বাড়ছে ফুটবলপ্রেমীদের আগ্রহ।