এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
থাইল্যান্ডের ব্যাংকক-এ অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১)-এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনাম-কে হারিয়ে স্বর্ণপদক জয়ী বাংলাদেশ আর্চারি দল আজ দেশে ফিরেছে।

ব্যাংকক থেকে বিমানযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করলে চ্যাম্পিয়ন দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

এ সময় তিনি দলের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা