অ্যাতলেতিকো মাদ্রিদের বাসে হামলা, শাস্তির মুখে বার্সেলোনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেয় বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ওই ম্যাচে সফরকারী অ্যাতলেতিকোর কাছে ২-০ গোলে হেরে যায় কাতালান ক্লাবটি।

তবে ম্যাচ শুরুর আগেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। স্টেডিয়ামে পৌঁছানোর সময় অ্যাতলেতিকো মাদ্রিদের টিম বাস লক্ষ্য করে হামলা চালায় একদল দর্শক। অভিযোগ অনুযায়ী, বার্সেলোনার কিছু সমর্থক বাসটির দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে।

এ ঘটনায় কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য আহত না হলেও বাসটির ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে চালকের পাশের দুটি জানালার কাচ ভেঙে যায়।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এবার বার্সেলোনার বিরুদ্ধে উয়েফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে। বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে পারে বার্সেলোনা।

এদিকে ঘটনার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, “সমাজ পরিবর্তন হয়নি, এবং আমরা একে ঠিকও করতে পারব না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বার্সেলোনা সফরে এলে প্রায়ই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়।”

সূত্র: গোল ডটকম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা