অবসরের ইঙ্গিত নেইমারের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার চলতি বছরের শেষেই ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ব্রাজিলের এক অনলাইন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ডিসেম্বর নাগাদ অবসরের সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে 'সান্তোস এফসি' এর জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা নেইমারের ফুটবলযাত্রা যেন আবারও সেই শৈশবের ঠিকানায় এসে দাঁড়িয়েছে। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে গত বছরের জানুয়ারিতে তিনি ফেরেন সান্তোসে। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।

ক্যারিয়ারজুড়ে চোট-আঘাতই এখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। গত মৌসুমে চোট নিয়েই খেলেছেন, দলকে অবনমন থেকে বাঁচাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে এর মূল্য দিতে হয়েছে শারীরিকভাবে। ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন শেষে ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় সাবধানে খেলতে হচ্ছে বলে স্বীকার করেছেন নেইমার।

তার বড় লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। তবে ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে আর জাতীয় দলে খেলা হয়নি তার। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি পূর্ণ ফিটনেস ফিরে পেলে দলে ফেরার সুযোগ থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন। কিন্তু নিজেই মানছেন, বর্তমান শারীরিক অবস্থায় বিশ্বকাপে জায়গা করে নেওয়া হবে বড় চ্যালেঞ্জ।

নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে নেইমার বলেন, ‘আগামী বছর কী হবে জানি না। সম্ভবত ডিসেম্বর এলে অবসর নিতে চাইব। এখন শুধু এ বছরটা নিয়েই ভাবছি।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। ইউরোপে বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেন, পরে পিএসজির হয়েও যোগ করেছেন একাধিক শিরোপা। তিনটি বিশ্বকাপ খেলা এই তারকার সামনে হয়তো অপেক্ষা করছে আরেকটি শেষ মঞ্চ।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অবসরের আগে শেষবারের মতো বিশ্বকাপের আলোয় নিজেকে রাঙাতে চান কি না—এখন সেটিই দেখার অপেক্ষা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি