ক্রীড়াঙ্গণের উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দেশের ক্রীড়াঙ্গণের সার্বিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ-এর সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর সচিব মোঃ মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গণের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সব ক্রীড়া ফেডারেশন সমানভাবে আর্থিকভাবে সচ্ছল নয়। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, “আপনারা প্রতিটি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুন এবং নিয়মিত স্পন্সরশিপের মাধ্যমে ক্রীড়াঙ্গণের অবিচ্ছেদ্য অংশীদার হয়ে উঠুন। এতে ক্রীড়াঙ্গণের উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি খেলোয়াড়রাও পেশাদারভাবে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন।”

খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশব্যাপী চালু করা হবে।

সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ ক্রীড়া মন্ত্রণালয়ের এ উদ্যোগকে স্বাগত জানান। ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করে তারা দেশের ক্রীড়াঙ্গণকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি