‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’ ট্রাম্পকে মোদি!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর সন্তুষ্ট নন। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, মোদি তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সরাসরি অনুমতি চেয়েছিলেন। মোদি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’

ট্রাম্প বলেন, ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টারের অর্ডার দিয়েছিল। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি তার সঙ্গে দেখা করতে চেয়ে বলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’ ট্রাম্প আরও বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। তবে ভারতকে উচ্চ হারে শুল্ক দিতে হওয়ায় মোদি তার ওপর খুশি নন। ট্রাম্পের দাবি, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র আরও ধনী হয়ে উঠছে।

রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়ে ট্রাম্প বলেন, মোদি একজন ভালো মানুষ এবং তিনি জানতেন যে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে খুশি করা গুরুত্বপূর্ণ এবং ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করে বলেই প্রয়োজনে খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়ানো সম্ভব। তিনি আরও দাবি করেন, ভারত রাশিয়া থেকে তেল কেনার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।

বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ভারত বহু বছর ধরে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে এবং বিষয়টি এখন অগ্রসর হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন ঘটানো হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ভারত ইতোমধ্যে ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী