‎টানা বৃষ্টিতে স্থবির না’গঞ্জবাসীর জনজীবন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫







‎২দিনের টানা বৃষ্টি আর দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে নগরবাসীর জনজীবন। অফিসপাড়া থেকে স্কুল কলেজ, কোথাও স্বস্তি নেই। রাস্তায় নেমেই বৃষ্টির সঙ্গে গতকাল সারাদিন লড়াই করছেন নগরবাসী। যানজট আর জমে থাকা কাদাপানি পেরিয়ে সবাইকে ছুটতে হয়েছে জীবিকার তাগিদে। নগরবাসীর অভিযোগ, বাড়তি ভোগান্তি যোগ করেছে যানবাহনের অস্বাভাবিক ভাড়া।

‎নগরীর ২নং রেলগেট এলাকায়স্থ ফজর আলী ট্রেড সেন্টারে অফিস করতে যাওয়া রেদোয়ান হোসেন বলেন, অফিসের জন্য সকাল ৯টায় বের হয়েছিলাম। কিন্তু টানা বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যাওয়ায় যানজটে পড়ি। ২ ঘণ্টা পার হতে চললো কিন্তু এখনও অফিসে যেতে পারলাম না। বৃষ্টি এলেই এমন ভোগান্তিতে পরতে হয়।

‎নারায়ণগঞ্জ হাই স্কুলে পড়া এক শিক্ষার্থী জানায়, বাসা থেকে ভালো পোশাক পরে বেরিয়েছিলাম। বৃষ্টি আর কাদাপানিতে সব ভিজে গেছে। এখন স্কুলে গিয়ে ক্লাশ করবো কিভাবে স্কুলে যাবো নাকি বাসায় সেটাই বুঝতে পারছিনা। এদিকে যাওয়ার জন্য কোন গাড়ি পাচ্ছিনা।

‎সোমবার (২৯ শে জুলাই) সকালে সরজমিনে গেলে দেখা যায়,শহরের বঙ্গবন্ধু সড়ক পুরোটাই চলে গেছে পানির তলে।এর পাশা-পাশি আশেপাশের এলাকা গুলোতেও থৈ থৈ করছে পানি।মেইন সড়কের অনেকর দোকানে উঠে গেছে পানি।এমতাবস্থায় ব্যবাসায়ীরা পড়েছে বিপাকে।গুরুত্বপূর্ণ এ সড়কেরর ড্রেন গুলোর পানি নিষ্কাশনের জায়গা বন্ধ হয়ে যাওয়ায় সড়ক হাঁটুপানিতে তলিয়ে যায়। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান, রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে।

‎সড়কে ভাড়ি যানবাহন চলার কারণে অনেক সড়ক ভেঙ্গেচুরে বিশাল গর্তের তৈরি হয়েছে।সেই গর্তগুলোতে বৃষ্টির পানি জমে ভরে গিয়েছে।এমতাবস্থায় এই সব গর্তগুলো অনুমান করতে না পেরে যানবাহন উল্টে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে বলে জনাযায়।এর ফলে সড়কে তৈরি হচ্ছে বিশাল যানজট। আর এই যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

‎রিকশা চালক আবুল মিয়া বলেন,ভাঙা সড়কে অসংখ্য গর্ত থাকায় ও সড়ক পানিতে তলিয়ে থাকায় যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অনেক ছোট বড় যানবাহন উল্টে পানিতে পড়ে যায়।আমি নিজেও কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছিলাম।

‎এই বিষয়ে কথা বলতে সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহছান উল্লাহ মজুমদারকে মুঠোফোন করলে তিনি দৈনিক সোজা সাপটাকে জানায়,সড়ক গুলোর ড্রেনেজ ব্যবস্থা ও  পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এ কারণে সড়ক থেকে পানি সরতে পারছে না। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলেই সড়ক দিয়ে যাতে যানবাহন চলাচল করতে পারে  ও ড্রেনেজ ব্যবস্থা জন্য আমরা খুব দ্রুত কাজ শুরু করবো।

‎আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, আরও দুদিন থাকতে পারে বৃষ্টিপাত। শনিবার থেকে আকাশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, আগামীকাল শুক্রবারও (৩০ মে) দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। গেল ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলে ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

‎ এই পরিস্থিতিতে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর ও নৌ বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।



‎ 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে