তারেক রহমানকে বরণ করলেন বিএনপি নেতারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যান্য নেতারা ফুল দিয়ে বরণ করেন।

এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানের বহনকারী ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কিছুক্ষণ যাত্রাবিরতির পর ঢাকা রওনা হন। তার আগে, বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশে যাত্রা শুরু করেন।

বিমানবন্দরে অবতরণের পর রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিট অবস্থান করে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কৌশলগত আলোচনা করবেন তিনি। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হবেন। পথে রাস্তার দু'পাশে লাখো নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাবেন। এ সময় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সংক্ষিপ্ত গণসংবর্ধনাও অনুষ্ঠিত হবে।

এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন তিনি। কিছু সময়ের জন্য মায়ের সঙ্গে সময় কাটানোর পর গুলশানের বাসায় ফেরার পথে রওনা হবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’