শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের শিকার পরিবারগুলোর জন্য ভাতার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি জানান, সরকার তাদের জন্য ভাতা চালুর উদ্যোগ নিয়েছে এবং চলতি বাজেটেই এ খাতে অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে।
এদিকে গুম ও কথিত বন্দুকযুদ্ধের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন উপ-স্পিকার কায়সার কামাল।