উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচিকে বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে দ্রুত আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইয়নহাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) বিষয়ক এক সম্মেলনে এ আহ্বান জানান দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জিয়ং ইয়েন-দু।

তিনি বলেন, 'এনপিটি থেকে সরে গিয়ে উত্তর কোরিয়া যেভাবে ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র উন্নয়ন চালিয়ে যাচ্ছে, তা বর্তমান বিশ্বে একটি জটিল ও নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করেছে। উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা এনপিটির সুবিধা গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে প্রকাশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।'

এ ধরনের আচরণ বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, উত্তর কোরিয়াকে স্পষ্ট বার্তা দিতে হবে—তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি এনপিটি কাঠামোয় ফিরে আসার ওপরই নির্ভরশীল।

পারমাণবিক উত্তেজনার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা সামরিক সহযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে সিউল। জিয়ং ইয়েন-দু রাশিয়ার প্রতি পিয়ংইয়ংয়ের সঙ্গে সব ধরনের সামরিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, 'এই সহযোগিতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকে দুর্বল করছে এবং বৈশ্বিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে। আন্তর্জাতিক আইন মেনে চলার জন্যও মস্কোর প্রতি আহ্বান জানায় দক্ষিণ কোরিয়া।'

উল্লেখ্য, ১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি চুক্তি বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করার প্রধান আন্তর্জাতিক কাঠামো হিসেবে বিবেচিত। প্রতি পাঁচ বছর অন্তর এই চুক্তির কার্যকারিতা পর্যালোচনায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিশ্লেষকদের মতে, এবারের সম্মেলনে দক্ষিণ কোরিয়ার দৃঢ় অবস্থান উত্তর কোরিয়া ইস্যুতে বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এশিয়া অঞ্চলে সামরিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে