যদি জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে হয়তোবা বাংলাদেশের অভুর্থান
হতো না। তিনি ছিলেন আদর্শের প্রতিক। জিয়াউর রহমানকে এইদেশী কিছু বিপথগামী ও বাহিরের
দেশের ইন্দনে হত্যা করা হয়েছিলো। উনার মৃত্যুর সময় রেখে গিয়েছিলেন ভাঙ্গা সুটকেস। আমরা
কি তার সেই রেখে যাওয়া ভাঙ্গা সুটকেসকে ধারণ করতে পেরেছি? অবশ্যই না। আমরা যদি সত্যিকারের
জিয়াউর রহমানের সৈনিক হই তাহলে আমাদের সেই ভাঙ্গা সুটকেসে আদর্শ ধারণ করতে হবে।
১৭ জুন মঙ্গলবার বিকেলে ফতুল্লা থানার উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪ তম
শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত তোবারক বিতরণ কর্মসূচিতে এমন বক্তব্য রাখেন ফতুল্লা
থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া।
তিনি আরও বলেন,জিয়াউর রহমানের মৃত্যুর পরে দলের এবং দেশের হাল ধরে
ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কখনই স্বৈরাচারী হাসিনার সাথে আপোষ করেনি
যদি করতে তাহলে কখনই তাকে জেলে যেতে হতো না।