যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। যুদ্ধবিরতি মেনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ রাখলেও হামলা অব্যাহত রাখে ইসরায়েল।

লেবাননের জরুরি পরিষেবা সংস্থা সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন ৯২ জন এবং আহত হয়েছেন ৭৪২ জন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হয়েছেন ৬১ জন এবং আহত হয়েছেন ২০০ জন।

এ ছাড়া নাবাতিয়েহ এলাকায় ২৮ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। বালবেকে নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ২৮ জন। আলেই জেলায় ১৭ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। টায়ারে নিহত হয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ৬৮ জন। সিদনে ১২ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। হেরমেলে নিহত হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন ৬ জন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার এই হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, আজকের এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় পরীক্ষা এবং এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কনভেনশনের প্রতি চরম অবজ্ঞা। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে ইসরায়েল ধারাবাহিকভাবে এসব নিয়ম লঙ্ঘন করছে বলেও তিনি অভিযোগ করেন।

এই হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে।

তবে ওই ঘোষণার পরও ইসরায়েলের বিমানবাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালায়।

তেহরান দাবি করে আসছে, লেবানন ফ্রন্টও যুদ্ধবিরতির আওতায় রয়েছে। তবে এ দাবি নাকচ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: আল-জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে