যুদ্ধে ক্ষতিগ্রস্ত অর্ধেকেরও বেশি স্কুল মেরামত করেছে ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রায় ১৩০০টি স্কুলের মধ্যে অর্ধেকেরও বেশি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী জানিয়েছেন, এ পর্যন্ত ৭৭৫টি স্কুলের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাজেমী বলেন, 'হামলায় প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অধিক ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করা সম্ভব হবে।'

তিনি আরও বলেন, 'চলমান সংঘাতের মধ্যেও ইরানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। সশরীরে ক্লাসের পাশাপাশি দূরশিক্ষণ ব্যবস্থার মাধ্যমেও পাঠদান চালু ছিল। এক্ষেত্রে ইরানিয়ান টেলিভিশন স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।'

শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিং ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এদিকে, হরমোজগান প্রদেশের মিনাবে শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে বিভিন্ন স্কুলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিলেন ছাত্রী ও তাদের শিক্ষিকা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে