যুদ্ধে ‘নতুন’ দেখাতে প্রস্তুতি নিচ্ছে ইরান: বাঘের গালিবাফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে এগোলেও এখনো নতুন করে শান্তি আলোচনা শুরুর কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে তেহরান জানিয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে ‘নতুন কৌশল’ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, গত দুই সপ্তাহ ধরে দেশটি ‘নতুন কার্ড দেখানোর প্রস্তুতি’ নিচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, হুমকির মুখে কোনো ধরনের আলোচনা ইরান মেনে নেবে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনো চাপের মুখে আলোচনা করছেন না।

তিনি আরও বলেন, 'ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো অসম্ভব।'

এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন। সফরকালে আঞ্চলিক নিরাপত্তা ও চলমান উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। রবিবার একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জব্দ করার পর সেখানে যুক্তরাষ্ট্র নজরদারি ও অবরোধ জোরদার করেছে।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই প্রেক্ষাপট সামনে রেখেই ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে