যুদ্ধের মধ্যেই প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধ ও হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতা থাকলেও তা কাজে লাগিয়ে ইরান দৈনিক গড়ে ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে। আন্তর্জাতিক তেলবাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও রপ্তানি প্রক্রিয়া সচল রাখার কারণে দেশটি এই বিশাল অর্থ সংগ্রহ করতে সক্ষম হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম যুদ্ধের প্রভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠায় ইরান এখন গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছাড়ে তেল বিক্রি করতে পারছে। যেখানে যুদ্ধের আগে আন্তর্জাতিক বাজারের তুলনায় ইরানি তেলের দাম প্রায় ১০ ডলারের বেশি কম হতো, তা এখন মাত্র ২.১০ ডলারে নেমে এসেছে।

মার্চে ইরানের দৈনিক তেল রপ্তানি প্রায় ১৬ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা যুদ্ধের আগের স্বাভাবিক রপ্তানির কাছাকাছি। প্রধান রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে তেলের অবকাঠামো অক্ষত থাকায় জাহাজগুলো নির্বিঘ্নে হরমুজ প্রণালি পার হচ্ছে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড নেফিউর মন্তব্য করেছেন, “বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন পরোক্ষভাবে ইরানকে তেল বিক্রিতে উৎসাহ দিচ্ছে।”

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দৈনিক আয় ছিল ১১৫ মিলিয়ন ডলার, মার্চে তা বেড়ে ১৩৯ মিলিয়ন ডলার হয়েছে।

ইরান হরমুজ প্রণালির মাধ্যমে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি বাবদও কোটি কোটি ডলার আয় করছে। কোনো কোনো বড় ট্যাংকার পার হলে দেশটি সর্বোচ্চ ২০ লাখ ডলার ফি আদায় করছে। সংগৃহীত অর্থের মাধ্যমে তারা সামরিক সরঞ্জাম পুনর্গঠন এবং অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখছে।

যুদ্ধের কারণে কাতারসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের আয় কমেছে। যদিও সাম্প্রতিক হামলায় ইরানও পাল্টা আঘাত হেনেছে, তারপরও দেশের তেল বিক্রি থেকে বিশাল মুনাফা অর্জন হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু সময়ে হামলার হুমকি দিলেও পরে আলোচনার প্রস্তাব দিলে ইরান তা প্রত্যাখ্যান করেছে। ফলে সামরিক সংঘাত চললেও তেল বিক্রি ইরানকে দীর্ঘমেয়াদী প্রস্তুতির সুবিধা দিচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে