যুদ্ধের সময় ইরানি সামরিক বিমানকে গোপনে আশ্রয় দিয়েছিল পাকিস্তান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘাতের সময় পাকিস্তান গোপনে ইরানি সামরিক বিমানকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছিল বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। প্রকাশ্যে ইসলামাবাদ নিজেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও পর্দার আড়ালে তাদের ভূমিকা ছিল ভিন্ন।

মার্কিন কর্মকর্তাদের তথ্যানুযায়ী, এপ্রিলের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই তেহরান বেশ কয়েকটি বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত কৌশলগত নূর খান বিমানঘাঁটিতে সরিয়ে নেয়। এসব বিমানের মধ্যে ইরানের বিমান বাহিনীর একটি ‘আরসি-১৩০’ রিকনেসান্স বিমানও ছিল বলে জানা গেছে, যা মূলত নজরদারির কাজে ব্যবহৃত হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন বিমান হামলা থেকে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রক্ষার লক্ষ্যেই ইরান এই পদক্ষেপ নেয়। শুধু পাকিস্তান নয়, প্রতিবেশী আফগানিস্তানেও অন্তত একটি বেসামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আফগানিস্তানের এক বিমান কর্মকর্তা জানান, সংঘাত শুরুর ঠিক আগে ইরানের বেসরকারি এয়ারলাইন মাহান এয়ারের একটি বিমান কাবুলে অবতরণ করে। পরবর্তীতে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় সেটি সেখানে আটকা পড়ে। পরে তালেবান সরকারের সঙ্গে উত্তেজনার জেরে কাবুলের আশপাশে পাকিস্তানি বিমান হামলার পর বিমানটিকে ইরান সীমান্তবর্তী হেরাত বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।

তবে পাকিস্তান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, নূর খান বিমানঘাঁটিতে ইরানি বিমানের উপস্থিতির খবর সম্পূর্ণ মিথ্যা। জনবহুল শহুরে এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে এমন কোনো সামরিক তৎপরতা হলে তা সাধারণ মানুষের নজর এড়ানো সম্ভব নয় বলেও জানান  তারা।

একইভাবে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও আফগানিস্তানে ইরানি বিমানকে আশ্রয় দেওয়ার দাবি নাকচ করেছেন।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে ঘিরে পাকিস্তানের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষা আরও কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে চীনের ওপর পাকিস্তানের প্রতিরক্ষা নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপারি)-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের মোট অস্ত্র আমদানির প্রায় ৮০ শতাংশই আসে চীন থেকে।

এদিকে ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। ইরানের ওই প্রস্তাবে মার্কিন ক্ষতিপূরণ প্রদান, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে