যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসরায়েলের উদ্দেশে যুক্তরাজ্য থেকে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান বেলজিয়ামে জব্দ করা হয়েছে। দেশটির আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করে সামরিক সরঞ্জাম পরিবহনে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৪ মার্চ বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে চালান দুটি জব্দ করা হয়। এর আগের দিন যুক্তরাজ্য থেকে এগুলো পাঠানো হয়েছিল। বিষয়টি সামনে আসে যখন ব্রিটিশ গণমাধ্যম ‘ডিক্লাসিফাইড’, বেলজিয়ান এনজিও ‘ভ্রেইডেসাক্টি’, আইরিশ গণমাধ্যম ‘দ্য ডিচ’ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে বেলজিয়াম কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করে।

তল্লাশির পর বেলজিয়ামের এক বিশেষজ্ঞ প্রকৌশলী জব্দ করা মালামাল পরীক্ষা করে অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সামরিক বিমানের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্ত করেন। অভিযোগ রয়েছে, এসব সরঞ্জাম যথাযথভাবে ঘোষণা না দিয়ে সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসেবে পাঠানো হয়েছিল।

ঘটনার পর বেলজিয়াম কর্তৃপক্ষ একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করলেও দক্ষিণ বেলজিয়ামের ওয়্যালুন আঞ্চলিক সরকার জানিয়েছে, এতে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যারোস্পেস কোম্পানি ‘মুগ’ জড়িত থাকতে পারে। প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন কারখানা থেকে এর আগেও গত ডিসেম্বরে একই পথে ইসরায়েলে সরঞ্জাম পাঠানো হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চালানগুলো যুক্তরাজ্যের ওপেন ইন্ডিভিজুয়াল এক্সপোর্ট লাইসেন্সের আওতায় রপ্তানি করা হচ্ছিল। তবে সামরিক সরঞ্জাম হিসেবে উল্লেখ না করে এগুলোকে সাধারণ ‘বিমানের যন্ত্রাংশ’ হিসেবে চিহ্নিত করা হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, মুগ কোম্পানি থেকে অন্তত ১৭টি চালান একইভাবে যুক্তরাজ্য থেকে বেলজিয়ামের লিয়েজ হয়ে ইসরায়েলে পাঠানো হয়েছে।

মুগ কোম্পানি মূলত এম-৩৪৬ প্রশিক্ষণ বিমানের জন্য অ্যাকচুয়েটর তৈরি করে, যা ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়।

এদিকে, তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া তথ্যে জানা গেছে, বেলজিয়াম হয়ে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছে সুনির্দিষ্ট কোনো নথিপত্র নেই।

প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলে অস্ত্র রপ্তানির ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করে যুক্তরাজ্য সরকার। যদিও এফ-৩৫ কর্মসূচির আওতায় কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় বহাল রয়েছে।

ওয়্যালুন সরকারের মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের চালান পরিবহনের জন্য ট্রানজিট লাইসেন্স বাধ্যতামূলক। তবে এ ক্ষেত্রে কোনো লাইসেন্সের আবেদন করা হয়নি। এমনকি আবেদন করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা প্রত্যাখ্যান করা হতো বলে জানিয়েছে বেলজিয়াম সরকার।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে