যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও: তুলসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের জন্য বড় পারমাণবিক হুমকির দেশগুলোর মধ্যে পাকিস্তানও অন্যতম—এমন মন্তব্য করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। বুধবার মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির বৈঠকে ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন উপস্থাপন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

বৈঠকে গ্যাবার্ড জানান, পাকিস্তানের পাশাপাশি ইরান, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া সক্রিয়ভাবে এমন নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে, যা পরমাণু ও প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে বলেও তিনি সতর্ক করেন।

মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ইসলামাবাদের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে। তাঁর ভাষায়, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়ন চালিয়ে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রকে তাদের নাগালের মধ্যে নিয়ে এসেছে।

গ্যাবার্ড আরও বলেন, পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আন্তঃমহাদেশীয় সক্ষমতাও যুক্ত হতে পারে, যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব দেশ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বোঝার চেষ্টা করছে, যাতে নিজেদের সামরিক কর্মসূচি সেই অনুযায়ী সাজাতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, আগামী এক দশকে এই হুমকি আরও বাড়বে এবং ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বর্তমান প্রায় ৩ হাজার থেকে বেড়ে ১৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক সুজা নওয়াজ এই মূল্যায়নকে পূর্ববর্তী মার্কিন নীতির ধারাবাহিকতা হিসেবে দেখেছেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনও পাকিস্তানি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে পাকিস্তানের শাহিন-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ এবং ইসলামাবাদ বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল ভারতের মোকাবিলার জন্য। দক্ষিণ এশিয়ার বাইরে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের বিরুদ্ধে এ সক্ষমতা ব্যবহারের উদ্দেশ্য তাদের নেই বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এ ধরনের মূল্যায়ন যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যানের মতে, বর্তমান মার্কিন প্রশাসন সাধারণত পাকিস্তান নিয়ে ইতিবাচক বার্তা দিলেও এই মন্তব্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এখানে পাকিস্তানকে আলাদা করে লক্ষ্য করা হয়নি; বরং অন্যান্য দেশের সঙ্গে একই প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছে।

গ্যাবার্ড আরও সতর্ক করে বলেন, দক্ষিণ এশিয়ায় সক্রিয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এখনো যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য বড় হুমকি। প্রতিবেদনে ভারত-পাকিস্তান উত্তেজনাকে দীর্ঘস্থায়ী নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে কাশ্মিরের পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেকোনো সময় নতুন সংকটের সূত্রপাত ঘটাতে পারে। পাশাপাশি পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা এবং তালেবানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের অবনতির বিষয়টিও আলোচনায় এসেছে। পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি সতর্ক করে বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তালেবানকে পাকিস্তানবিরোধী জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

ইরান প্রসঙ্গেও গ্যাবার্ড বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর দেশটির সরকার কিছুটা দুর্বল হলেও এখনো টিকে আছে। তেহরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের লক্ষ্য করে হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। অপারেশন ‘এপিক ফিউরি’র মাধ্যমে ইরানকে চাপে রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন।

শুনানিতে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ও ডেমোক্র্যাট সিনেটর মাইকেল বেনেটের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ইরান মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে অস্পষ্টতার অভিযোগ তোলেন বেনেট। একই সঙ্গে গোয়েন্দা প্রধানের সহযোগী জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স, ডন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে