১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় ইতিহাস গড়ার অপেক্ষা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি আবার বাংলাদেশের মাটিতে পা রাখছেন। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়েছে। এটি শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
 
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ‘লিডার আসছে’, ‘হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত’—এমন স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। ওয়ান-ইলেভেনের সময় কারাবাস ও দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের এই ফেরা বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।
 
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে মঙ্গলবার থেকেই দেশের ৬৩ জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা ঢাকায় আসতে শুরু করেছেন। সংবর্ধনাকে ঘিরে রাজধানীতে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে জানিয়েছে দলটি।
 
বিমানবন্দর থেকে সরাসরি কুড়িল বিশ্বরোডসংলগ্ন ৩০০ ফিট সড়কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে তাকে ঘিরে অনুষ্ঠিত হবে বিশাল জনসমাবেশ। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে, গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন তিনি।
 
তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে জাইমা রহমান বহু বছর পর দেশে ফেরার অনুভূতির কথা তুলে ধরেছেন।
 
এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ।
 
সংবর্ধনা কমিটির সদস্যসচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সরকারের পাশাপাশি দলীয়ভাবেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান।
 
এদিকে, নিরাপত্তাজনিত কারণে বুধবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার জন্য বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে যানজটের আশঙ্কায় যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’