২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে লিজের মাধ্যমে বহরে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নতুন বোয়িং উড়োজাহাজ হাতে পেতে ২০৩১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনা ও নতুন গন্তব্য সম্প্রসারণের জন্য সাময়িকভাবে উড়োজাহাজ ভাড়ার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।

বিমান সূত্রে জানা গেছে, পরিকল্পনা বাস্তবায়ন হলে বর্তমানে থাকা ১৯টি উড়োজাহাজের বহর বেড়ে দাঁড়াবে ২৯টিতে। এতে বিদ্যমান আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্যে যাত্রা শুরু করা সম্ভব হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, স্বল্প সময়ে নতুন উড়োজাহাজ পাওয়া কঠিন হওয়ায় মধ্যবর্তী সময়ে লিজই সবচেয়ে কার্যকর সমাধান।

এরই মধ্যে ছয় বছরের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘ড্রাই লিজে’ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে গত ১৫ জুলাই দরপত্র আহ্বান করা হয়েছে।

বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি ড্যাশ-৮ কিউ৪০০ রয়েছে।

এদিকে ভবিষ্যতে বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সরকার।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক যাত্রী পরিবহন বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এবং নতুন রুট সম্প্রসারণে বিমানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারী বর্ষণ ও বন্যায় ব্যাংককে জরুরি অবস্থা জারি সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারী বর্ষণ ও বন্যায় ব্যাংককে জরুরি অবস্থা জারি সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫