৪ ডিসেম্বরের পর জবির আটকে থাকা সেমিস্টার পরীক্ষা শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভূমিকম্প আতঙ্কের কারণে সাময়িকভাবে বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের সরাসরি একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, ফলে বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষাও স্থগিত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ৪ ডিসেম্বরের পর নতুন সময়সূচি প্রকাশ করে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের চেয়ারম্যান ও ডিনরা এ তথ্য নিশ্চিত করেন। এদিন উপাচার্যের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাস ও পরীক্ষা চালু রাখা নিয়ে মতভেদ দেখা দেয়—কিছু শিক্ষক ক্লাস পুনরায় শুরু করার পক্ষে মত দেন, অন্যরা ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দেন।

সভায় সিদ্ধান্ত হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সংস্কার কার্যক্রম চলমান থাকায় আপাতত ক্লাস বন্ধ থাকবে, তবে স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায়।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ভবনগুলোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং কিছু কাজ এখনও চলছে। প্রাপ্ত খসড়া রিপোর্টের ভিত্তিতে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো নতুন তারিখ দিয়ে শিক্ষার্থীদের জানাবে। পূর্ণাঙ্গ রিপোর্ট ৩ ডিসেম্বরের মধ্যে পাওয়ার আশা করা হচ্ছে। এরপর ৪ ডিসেম্বরের সিন্ডিকেট সভায় ক্যাম্পাস পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ