৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারাল কলকাতা নাইট রাইডার্স

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বড় ধরনের ধস দেখা গেছে। নেতিবাচক মন্তব্য, অ্যাংরি ও হাহা রিঅ্যাকশনে ভরে গেছে ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজ। এর সঙ্গে যুক্ত হয়েছে ফলোয়ার কমার নজিরবিহীন চিত্র।

সবশেষ ৪৮ ঘণ্টায় কেকেআরের ফেসবুক পেজ থেকে কমেছে প্রায় ১০ লাখ ফলোয়ার। গত পরশু যেখানে ফলোয়ার সংখ্যা ছিল ১ কোটি ৮০ লাখ, সেখানে এখন তা নেমে এসেছে ১ কোটি ৭০ লাখে। গড়ে প্রতিদিন ৫ লাখ করে ফলোয়ার হারাচ্ছে দলটি, যা মিনিটে প্রায় ৩৪৭ জন, আর সেকেন্ডে প্রায় ৫ জন।

২০২৬ সালের আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে গত ৩ জানুয়ারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশি এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ওই ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণামূলক পোস্টটিতে এখন পর্যন্ত পড়েছে ২ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজারই অ্যাংরি রিঅ্যাকশন, হাহা রিঅ্যাকশন পড়েছে প্রায় ৪০ হাজার। মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে ৬০ হাজার, যেখানে অনেকেই বিসিসিআই, আইপিএল ও ভারতীয় ক্রিকেট ব্যবস্থাপনার সমালোচনা করেছেন।

এরপর কেকেআরের পেজে আরও ৯টি পোস্ট দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল, ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবং অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে করা পোস্টগুলোতেও দেখা গেছে একই চিত্র। অ্যাংরি ও হাহা রিঅ্যাকশনের ভিড়, সঙ্গে নেতিবাচক মন্তব্য।

ফলোয়ার সংখ্যা ১৮ লাখ থেকে ১৭ লাখে নেমে যাওয়াকে কেন্দ্র করে কটাক্ষও করেছেন অনেকে। বেশির ভাগ মন্তব্যেই ঘুরেফিরে এসেছে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু। সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় ধরনের চাপের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার