৭২ বছরে না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ জন রবার্টসন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি স্কটিশ উইঙ্গার জন রবার্টসন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নটিংহ্যাম ফরেস্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্কটিশ কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, 'নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি এবং প্রিয় বন্ধু জন রবার্টসনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি আমাদের ক্লাবের ইতিহাসের এক সত্যিকারের মহান খেলোয়াড়। দুইবার ইউরোপিয়ান কাপ জয়ে তার অবদান অনস্বীকার্য। জনের অসাধারণ প্রতিভা, বিনয় এবং ফরেস্টের প্রতি তার অটুট ভালোবাসা কখনও ভুলে যাওয়া হবে না।'

স্কটল্যান্ডের ল্যানার্কশায়ারে ১৯৫৩ সালের ২০ জানুয়ারি জন্ম জন রবার্টসনের। মাত্র ১৭ বছর বয়সে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন তিনি। ক্যারিয়ারের শুরুতে মাঝেমধ্যে মিডফিল্ডে খেললেও ১৯৭৫ সালে কোচ ব্রায়ান ক্লাফ দায়িত্ব নেওয়ার পর বদলে যায় তার ভাগ্য।

ক্লাফ বেশ রসিক ভঙ্গিতেই রবার্টসনকে প্রথমবার দেখার স্মৃতি লিখেছিলেন তার আত্মজীবনীতে।

তিনি লিখেছিলেন, 'এত অদ্ভুত চেহারার পেশাদার ক্রীড়াবিদ খুব কমই দেখা যায়। এলোমেলো, ফিট না, আগ্রহহীন। তবে কিছু একটা আমাকে বলেছিল, ওকে নিয়ে ধৈর্য ধরতে হবে।'

সেই ধৈর্যের ফলেই ক্লাফ তাকে লেফট উইংয়ে খেলানো ষূড়ূ করেন। আর সেখানেই রবার্টসন হয়ে ওঠেন অনন্য।

১৯৭৭ সালে নটিংহ্যাম ফরেস্ট শীর্ষ লিগে উন্নীত হয় এবং উঠেই লিগ শিরোপা জেতে। এরপর টানা দুই মৌসুমে ইউরোপিয়ান কাপ জিতে ইতিহাস গড়ে ক্লাবটি। এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন রবার্টসন।

ক্লাফ রবার্টসনকে বর্ণনা করেছিলেন এমনভাবে, 'আমি যতজন ফুটবল খেলোয়াড় দেখেছি, তাদের মধ্যে সবচেয়ে নিখুঁত পাস দেওয়া খেলোয়াড়দের একজন। ব্রাজিলিয়ান বা ইতালিয়ানদের মতোই দুর্দান্ত। ওকে বল আর এক গজ জায়গা দিলেই হতো। ও একজন শিল্পী, আমাদের খেলার পিকাসো।'

১৯৭৯ সালে মিউনিখে ইউরোপিয়ান কাপ ফাইনালে ট্রেভর ফ্রান্সিসের জয়সূচক হেডের সুযোগ তৈরি করে দেন রবার্টসন। পরের বছর মাদ্রিদে হামবুর্গের বিপক্ষে ফাইনালে একমাত্র গোলটিও করেন তিনি নিজে।

স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে রবার্টসন খেলেছেন ২৮টি ম্যাচ। পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি অংশ নেন ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপে।

১৯৮৩ সালে ডার্বি কাউন্টিতে যোগ দেওয়ার পর আবার নটিংহ্যাম ফরেস্টে ফেরেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নামেন রবার্টসন। সাবেক সতীর্থ মার্টিন ও’নিলের সঙ্গে কাজ করেছেন উইকম্ব, নরউইচ, লেস্টার সিটি, সেল্টিক ও অ্যাস্টন ভিলায়।

নটিংহ্যাম ফরেস্টের ইতিহাসে জন রবার্টসন শুধু একজন সফল ফুটবলারই নন- তিনি শিল্পীসত্তার প্রতীক, যিনি ফুটবলকে ক্যানভাসে রঙের মতো ছড়িয়ে দিয়েছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা