আবুল সরকারের গ্রেফতার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে ‘বাউলের দ্রোহ’

আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ট্রান্সপোর্ট চত্বরে এই বিশেষ আসর শুরু হয়। ‘বাউলের দ্রোহ’-এর এই আয়োজনে সংহতি জানিয়ে গান পরিবেশন করবেন বগা তালেব, আকাশ গায়েন, শাহ মুহাম্মদ শিপন, কমল কৃষ্ণ দাস, আবুল কালাম হাওলাদার, অভিবাদন দাস, অভিষেক রায় অর্চন, মো. ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক ভাণ্ডারী, জয়িতা অর্পা, রহমান জনি, মাহবুব খালাসী এবং নবীন কিশোর গোস্বামী।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

আবুল সরকারের গ্রেফতার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে আয়োজন করা হচ্ছে ‘বাউলের দ্রোহ’।

আজ রবিবার  বিকেল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ট্রান্সপোর্ট চত্বরে এই বিশেষ আসর শুরু হয়। ‘বাউলের দ্রোহ’-এর এই আয়োজনে সংহতি জানিয়ে গান পরিবেশন করবেন বগা তালেব, আকাশ গায়েন, শাহ মুহাম্মদ শিপন, কমল কৃষ্ণ দাস, আবুল কালাম হাওলাদার, অভিবাদন দাস, অভিষেক রায় অর্চন, মো. ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক ভাণ্ডারী, জয়িতা অর্পা, রহমান জনি, মাহবুব খালাসী এবং নবীন কিশোর গোস্বামী।

‘বাউলের দ্রোহ’-এর অন্যতম আয়োজক নবীন কিশোর গোস্বামী আয়োজন নিয়ে বলেন, “আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ‘বাউলের দ্রোহ’ নামে প্রতিবাদী গান ও বিচার–গানের আসর আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে বলেই মনে করি। চারদিকে যে অস্থিরতা ও অস্থিতিশীল অবস্থা, তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের আয়োজনের উদ্দেশ্য বাউল পালাকার মহারাজ আবুল সরকারের মুক্তি। তাঁকে মুক্তির দাবিতে যেসব শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে, সেগুলোতে ‘একটা একটা বাউল ধর, ধইরা ধইরা জবাই কর’–এর মতো উসকানিমূলক স্লোগান দিয়ে মব তৈরি করা হচ্ছে। বাউলদের অনিরাপদ পরিবেশে ঠেলে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই আমাদের এই আয়োজন। আমরা বরাবরই গানের মাধ্যমে প্রতিবাদ করে আসছি এবং ভবিষ্যতেও করে যাব।

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে বহু ধর্ম, বহু মত, বহু জাতির মানুষের বসবাস। প্রত্যেক মানুষেরই তাদের সংস্কৃতি ও কৃষ্টিকে স্বাধীনভাবে চর্চা করার অধিকার থাকা উচিত।”

আয়োজনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ও ‘বাউলের দ্রোহ’-এর আরেক আয়োজক সজীব আহমেদ জেনিচ বলেন, “আজকের ‘বাউলের দ্রোহ’-এর মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই—বাংলার মাটি সকল মত ও সকল বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ অবস্থানের জায়গা। বাউল আবুল সরকারকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই।”

তিনি আরও বলেন, “আবুল সরকারের যে ছোট্ট ক্লিপ ছড়ানো হয়েছে, সেটা তথ্য–সন্ত্রাসের মাধ্যমে বিকৃত করে ছড়ানো হয়েছে। তিনি ওই অংশটি একজন পালাকার হিসেবে পরিবেশন করেছেন, ব্যক্তি আবুল হিসেবে কোনো মত প্রকাশ করেননি। ফলে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, তা মিথ্যা ও বানোয়াট। একই সঙ্গে বাউলসহ সব ধরনের বিশ্বাসী–অবিশ্বাসী মানুষ যেন সম্প্রীতির সঙ্গে বাস করতে পারে—এই বার্তাটাও আমরা দিতে চাই।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের শিক্ষক হাসান নাঈম বলেন, “বাংলাদেশে বা পৃথিবীর যেকোনো প্রান্তে যখনই কোনো সংখ্যালঘু বা ভিন্নমতের মানুষের ওপর দমন–পীড়ন হয়, তখন ছাত্রদের মধ্যে তার প্রতিক্রিয়া আমরা দেখি। আজকের এই আয়োজনও তারই ফল।

আমরা দেখেছি, বাউল আবুল সরকারকে তাঁর পালা–গানের একটি অংশকে ধর্মনিন্দার অভিযোগে দোষারোপ করে অভিযুক্ত করা হয়েছে। পালার খণ্ডিত অংশ কেটে প্রচার করে এটিকে তথ্য–সন্ত্রাসে পরিণত করা হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন