আদ-দ্বীন হাসপাতালে সদ্য সংবাদের প্রতিনিধিসহ সাংবাদিকদের ওপর হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে ব্যাপক বাধার মুখে পড়ে সদ্য সংবাদের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে তাদের ওপর হামলা চালায় হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।

শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালের সবকটি প্রবেশমুখ বন্ধ করে ১ নম্বর গেটের সামনে দাঁড় করিয়ে দেয়া হয় নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের।

ঢুকতে চাইলে বাধা দেয়া হয় সাংবাদিকদের। এসময় বাগবিতণ্ডায় জড়ান তারা।একপর্যায়ে হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র‍্যাব সদস্যরা। গণমাধ্যমকর্মীদের উপর মারমুখী আচরণ শুরু করেন নিরাপত্তাকর্মীরা।

পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। তবে অপেশাদার আচরণের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।

এর আগে আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়ার খবরে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে বের হয়ে মন্ত্রী জানান, বেকারি পুরোটাই চলছিল অনিয়মের মধ্য দিয়ে। ভেতরে ময়লা পরিবেশ।

তিনি জানান, বেকারি পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। বিষয়টা শক্তভাবে দেখা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২৭ মে) সকালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সরকার। সেই কমিটি আগামী ৩ জুন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা