আগারগাঁওয়ে বাজারের প্রবেশপথ দখল করে দোকান নির্মাণ, ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ আগস্ট, ২০২৬ ২২:৩৫:০৫
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাজারের প্রধান প্রবেশপথ অবৈধভাবে দখল করে নতুন দোকান নির্মাণে বাধা দেওয়ায় বাজার সমিতি ও ব্যবসায়ীদের ওপর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।

বুধবার (১২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে রাজধানীর আগারগাঁও তালতলা, শেরেবাংলা নগরের আগারগাঁও বাজার বণিক সমবায় সমিতির (অস্থায়ী মার্কেট) প্রধান ও একমাত্র প্রবেশপথে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাজারের প্রবেশপথ দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করেন। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। একপর্যায়ে কয়েকজন দোকানদার নির্মাণকাজে বাধা দেওয়ার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এ সময় বাঁশ দিয়ে মারধর করা হলে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন।

আহত এক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে ক্লাবের নেতাকর্মীরা ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

অন্য এক প্রত্যক্ষদর্শী দেশের একটি গণমাধ্যমকে জানান, বাজারের সামনের খালি জায়গাটি মালামাল ওঠানামা ও বাজারের নিয়মিত কাজে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে ক্লাবের ছেলেরা ওই জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন এবং বাজারের স্বাভাবিক কার্যক্রমে বাধা দিয়ে আসছেন।

ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ রাস্তায় ফেলে আগারগাঁও থেকে মিরপুর-১০ যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে প্রতিবাদ জানান। তারা ঘটনার নিন্দাও জানান।

এর কিছুক্ষণ পর বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও ক্লাবের নেতারা ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মী ও বাজার কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের মুখে ক্লাব বানিয়ে বাজারের প্রবেশপথ আটকে সেখানে বাইক রাখা ও আড্ডা দেওয়া হয়। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ