আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে : মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে এবং ভবিষ্যতেও বন্ধ থাকবে; অন্য রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলের কার্যক্রম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু কিছু গোষ্ঠী মাঝে মাঝে সামনে আসে, তবে সেগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, রাজনীতি ও গণতন্ত্রকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত; বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি বন্ধ করা বা গণতন্ত্রের পথ রুদ্ধ করা সমীচীন নয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কিছু কার্যক্রম চালানোর চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো ফল হচ্ছে না। তাঁর দাবি, জনগণ দলটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, গত বছরের ১২ মে অন্তর্বর্তী সরকার গেজেট প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। ২০২৪ সালের আগস্টে দলটির সরকারের পতনের পর সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর