সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ২১:৩৮:০৯

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। ফলে খেলাপি হওয়ার কারণে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর যে আইনি বাধা ছিল, তা থাকছে না।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে ঋণসুবিধা দিতে সিটি ব্যাংকের নেতৃত্বে একটি সিন্ডিকেট গঠন করা হবে।

প্রতিষ্ঠানগুলো হলো—সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড ও শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের অনুকূলে প্রস্তাবিত তিন হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭কক (৩) ধারা প্রযোজ্য হবে না।

সাধারণত ব্যাংক কোম্পানি আইনের এই ধারায় খেলাপি ঋণগ্রহীতাকে নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের জন্য আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ধারাটি স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে তীর ব্র্যান্ডের পণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠীটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নতুন করে চলতি মূলধন ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছে।

নতুন ঋণসুবিধার ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রস্তাবিত ঋণের বিপরীতে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে সিটি ব্যাংক কিংবা সিন্ডিকেটের অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এ ঋণের বিপরীতে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।

ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নিশ্চিত করতে হবে। এ জন্য সিটি গ্রুপকে এমন সম্পত্তি রেজিস্টার্ড মর্টগেজ হিসেবে দিতে হবে, যা অন্য কোনো ঋণ বা দায়ের বিপরীতে দায়বদ্ধ নয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিন্ডিকেটেড ঋণের অর্থে কেনা পণ্য বিক্রি করে পাওয়া অর্থ একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে সিন্ডিকেটের ঋণদাতা ব্যাংকগুলোর পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে।

এ ছাড়া সিন্ডিকেটেড ঋণের অর্থে আমদানি করা কাঁচামাল ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ঋণদাতা ব্যাংকগুলো সিকিউরিটি এজেন্টের প্রতিনিধি হিসেবে কিনবে এবং জিম্মাদার হিসেবে তা প্রক্রিয়াজাত করবে। এসব শর্তের মাধ্যমে নতুন ঋণের অর্থের ব্যবহার, কাঁচামালের ব্যবস্থাপনা ও বিক্রয়লব্ধ অর্থের ওপর ঋণদাতা ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক।

সিটি গ্রুপের কাছে দেশের ৪৩টি ব্যাংকের পাওনা ২৬ হাজার কোটি টাকার বেশি। এসব ঋণের বড় অংশ ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে।​


সদ্য সংবাদ/ এরআর

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত