কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

ক
কুবি প্রতিনিধি
৪ নভেম্বর, ২০২৬ ২৩:১৬:৫২
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাস্থ্যবিমার চেক হস্তান্তর অনুষ্ঠানের পর আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও জেনিথের প্রতিনিধিরা।

জেনিথের প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থী মাসে ৫০ টাকা অথবা বছরে ৬০০ টাকা প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্যবিমার আওতায় আসতে পারবেন। শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত তাঁকে এ প্রিমিয়াম পরিশোধ করতে হবে। বিমার আওতায় থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী আহত হলে নির্ধারিত শর্ত অনুযায়ী বিমার সুবিধা পাবেন। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক সুবিধা পাবে। এ ছাড়া শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হলে ওই শিক্ষার্থীকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।

জেনিথের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের ক্ষেত্রে সুবিধা হলো, কোনো শিক্ষার্থী মারা গেলে তাঁর অভিভাবকের কিছু পাওয়া দরকার। এ ক্ষেত্রে আমরা অভিভাবককে একটা বেনিফিট দেব। আবার অভিভাবক মারা যেতে পারেন, সে ক্ষেত্রেও আমরা শিক্ষার্থীকে বেনিফিট দেব। পাশাপাশি, কোনো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলে সে ক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট অ্যামাউন্ট কভারেজ দেব। আমাদের আওতায় একশর বেশি নেটওয়ার্ক হাসপাতাল আছে। সেখানে শিক্ষার্থীরা ডিসকাউন্ট এবং ক্যাশলেস সুবিধা পাবে। এ ধরনের সুবিধা আমরা শিক্ষার্থীদের দিতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এটি চালু করেছি। আমরা সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে থাকি। আমরা প্রস্তাব দিয়েছি, একজন শিক্ষার্থী বছরে ৬০০ টাকা করে প্রিমিয়াম দিয়ে এই স্বাস্থ্যবিমা করতে পারবে। আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে এটি অফার করেছি।”

তিনি আরও বলেন, “আজকে আমরা শিক্ষকদের স্বাস্থ্যবিমার সাড়ে ছয় লাখ টাকার চেক কভারেজ দিয়েছি।”

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “জেনিথ আমাদের শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিমা করতে চায়। এ জন্য শিক্ষার্থীদের জন্য তারা কিছু সুবিধার কথাও আমাদের জানিয়েছে। তবে বিষয়টি যেহেতু শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট, তাই আগে তাঁদের সঙ্গে আলোচনা করব। এরপর তাঁদের মতামতের ভিত্তিতে জেনিথের সঙ্গে চুক্তি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাব।”​​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা