আমেরিকায় ‘ভয়ংকর অপরাধে’ আটক ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা রক্ষার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে ১০ বাংলাদেশির ছবি, নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির গৃহসুরক্ষা বিভাগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

দেশজুড়ে অভিযান চালিয়ে অভিবাসন ও শুল্ক প্রহরী সংস্থা গত এক বছরে প্রায় চার লাখ নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীকে আটক করেছে। এর মধ্যে ৫৬ হাজারের বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে এবং তারা সাজা শেষে মুক্তি পেয়েছিলেন।

গৃহসুরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক পাচার, জালিয়াতি, সশস্ত্র ডাকাতি এবং হামলার মতো গুরুতর অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তি রয়েছেন। বিভাগের উপ-সচিব লরেন বেস বলেন, ‘যারা শিশুদের ওপর হামলা চালায় বা নিরীহ মানুষকে ক্ষতি করে, তাদের যুক্তরাষ্ট্রে কোনো স্থান নেই। তারা সমাজের জন্য মারাত্মক হুমকি।’ প্রশাসন এই অপরাধীদের ‘নিকৃষ্টতম’ হিসেবে আখ্যা দিয়েছে।

গ্রেপ্তারকৃত ১০ বাংলাদেশির নাম, পরিচয় ও অভিযোগ—

ফোর্ট স্কট, কানসাসের কাজী আবু সাঈদ। অভিযোগ—অপ্রাপ্তবয়স্কদের ওপর নিপীড়ন-শোষণ, অবৈধ জুয়া পরিচালনা ও জুয়া সংক্রান্ত অপরাধ।

রেলি, নর্থ ক্যারোলিনার শহীদ হাসান। অভিযোগ—গোপন অস্ত্র বহন ও দোকান চুরি।

বাফেলো, নিউ ইয়র্কের মোহাম্মদ আহমেদ। অভিযোগ—যৌন নিপীড়ন।

কুইন্স, নিউ ইয়র্ক সিটির মো. হোসেন। অভিযোগ—যৌন নিপীড়ন।

চ্যান্টিলি, ভার্জিনিয়ার মেহতাবউদ্দিন আহমেদ। অভিযোগ—গাঁজা ও হ্যালুসিনোজেনিক মাদক বিক্রি।

মার্লিন, টেক্সাসের নওয়াজ খান। অভিযোগ—বিপজ্জনক মাদক সংক্রান্ত অপরাধ।

পেন্সকোলা, ফ্লোরিডার শাহরিয়ার আবির। অভিযোগ—চুরি।

মাউন্ট ক্লেমেন্স, মিশিগানের আলমগীর চৌধুরী। অভিযোগ—ক্রেডিট কার্ড জালিয়াতি।

মানাসাস, ভার্জিনিয়ার ইশতিয়াক রফিক। অভিযোগ—অস্ত্র আইন লঙ্ঘন ও সিনথেটিক মাদক রাখার অপরাধ।

ফিনিক্স, অ্যারিজোনার কনক পারভেজ। অভিযোগ—জালিয়াতি।

গৃহসুরক্ষা বিভাগ জানিয়েছে, অভিযান মূলত তাদের লক্ষ্য করে চালানো হয়েছে যারা জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। সহিংস ও শোষণমূলক অপরাধের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের ‘শূন্য সহনশীলতা’ নীতির অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি